শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নির্বাচন ভবনে নতুন সিইসিসহ কমিশনাররা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

আগামী পাঁচ বছর দেশের নির্বাচন কর্মযজ্ঞ পরিচালনা করবেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার শপথ গ্রহণের পর আজ থেকে নির্বাচন কমিশনে অফিস শুরু করেছেন কমিশনাররা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পরে তিনি চারতলায় ৩০১ নম্বরে নিজ দপ্তরে প্রবেশ করেন। এ কক্ষে বসেই আগামী পাঁচ বছরের নানা নির্বাচনী কর্মযজ্ঞ পরিচালনা করবেন তিনি।

এছাড়াও ৯টা ৩৫ মিনিট নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং ৯টা ৫০ মিনিটে নির্বাচন ভবনে প্রবেশ করেন কমিশনার রাশেদা সুলতানা।

পরে সকাল ১০টায় আসেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান এবং সর্বশেষ ১০টা ৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন নতুন কমিশনার মো. আলমগীর।

এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের ফুলের শুভেচ্ছা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, আইডিয়া প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরসহ ইসির কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023